শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

কাঁঠালবাড়ি (মাওয়া)-বাংলাবাজার এবং পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রী পরিবহণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবায় নিয়োজিত সরকারি গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

শুক্রবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহণ বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

সরকার কঠোর লকডাউন আরোপ করার পরও নানা কৌশলে ফেরি ব্যবহার করে নদী পার হচ্ছিলেন মানুষ। ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছিল। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে গেল নৌপরিবহণ মন্ত্রণালয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD