এক দিনের ব্যবধানে ফের করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন পার করলো বাংলাদেশ। ২০ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশের কোথাও করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এর আগে ১৫, ১৬ ও ১৭ মার্চ টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। ১৮ মার্চ করোনায় দুজনের মৃত্যু হয়। এর এক দিন পর ১৯ মার্চ পুনরায় মৃত্যুহীন দিন পার করে দেশ। ২০ মার্চ ৩ জনের মৃত্যু হয়। আজ (২১ মার্চ) আবার মৃত্যুশূন্য দিন দেখল দেশবাসী।
২০ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশে ১১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জনের দেহে।
সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।