শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
ফের বিধিনিষেধ

জার্মানিতে ওমিক্রনে একজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : জার্মানিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ থেকে ৭৯ বছর। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির খবর।

খবরে বলা হয়েছে, গতকাল বুধবার জার্মানিতে নতুন করে ৮১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ৩ হাজার ১৯৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

ওমিক্রন পরিস্থিতি মোকাবিলায় বিধিনিষেধ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে ১০ জনের বেশি লোক ব্যক্তিগত কাজে একত্র হতে পারবেন না। বন্ধ থাকবে নৈশক্লাবগুলো। একই দিন থেকে ফুটবল খেলা দেখতে মাঠে যেতে পারবেন না দর্শকেরা।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৯ লাখ ১৫ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন জার্মানিতে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১০ হাজার ২৩৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD