ইউরোপ আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, মহাদেশ জুড়ে করোনার প্রকোপ আবারও বাড়ছে।
এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও ইউরোপের প্রধান হ্যান্স কলুজ বলেছেন, মহাদেশটি ফেব্রুয়ারির মধ্যে আরও অর্ধ মিলিয়ন মৃত্যু দেখতে পারে। আর এর জন্য তিনি অপর্যাপ্ত ভ্যাকসিনের বিষয়টিকে দায়ী করেছেন।
তিনি বলেন, ‘আমাদের কৌশলগত কিছু পরিবর্তন করা প্রয়োজন যেন করোনায় আক্রান্তের দিক থেকে আবারও প্রথম স্থানে যা চলে যায়’। শেষ কিছু মাস ধরে ইউরোপ মহাদেশে করোনার ভ্যাকসিন গ্রহণের সংখ্যা কমে যাচ্ছে। স্পেনে যেখানে দ্বিতীয় ডোজ গ্রহণকারী ৮০% সেখানে জার্মানিতে কমে তা ৬৮%-৬৬%। এছাড়া এখনও ইউরোপের মধ্য এবং পূর্বের দেশগুলোতে টিকা গ্রহনকারীদের সংখ্যা অনেক কম। ২০২১ সালের অক্টোবরে সম্পূর্ন ভ্যাকসিন গ্রহণকারী রাশিয়ানের সংখ্যা মাত্র ৩২%।
মি কলুজ করোনার প্রকোপ বৃদ্ধির জন্য ইউরোপীয় অঞ্চলের জনসাধারণের শিথিলতাকেও দায়ী করেছেন। যা মধ্য এশিয়ার ৫৩টি দেশকে সংযুক্ত করে। এখন পর্যন্ত ডব্লিউএইচও এর এই অঞ্চলগুলোতে করোনায় মৃত্যুর সংখ্যা ১.৪ মিলিয়নে এসে ঠেকেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৪,০০০। যা যুক্তরাজ্যের আক্রান্তের সংখ্যার তুলনায় কিছুটা কম। কেননা একই সময়ের মধ্যে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৭,০০০।
করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ে বিপুল সংখ্যক মৃত্যু বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ তৈরি করতে পারে বলে ধারণা করছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা। এক সপ্তাহ আগে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ১২৬ জন, এখন তা বেড়ে হয়েছে ১৬৫ জন।
জার্মানির আরকেআই ইন্সটিটিউটের লোথার উইলার ভয়ংকর সংখ্যার কথা বলেছে। তিনি বলেন, ‘আমরা যদি এখই ব্যবস্থা না নেই, তাহলে এই চতুর্থ ঢেউ আমাদের জন্য আরও দুর্ভোগ নিয়ে আসবে’। জার্মানিদের মধ্যে এখন পর্যন্ত যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের মধ্যে ৬০ বছর বয়সীদের সংখ্যা ৩ মিলিয়নের চেয়ে বেশি এবং বর্তমানে তারা বেশি ঝুঁকিতে রয়েছে।
তবে হ্যান্স কলুজ উল্লেখ করেছেন, কোভিড সংক্রমণ বৃদ্ধি শুধুমাত্র জার্মানিতে সীমাবদ্ধ নয়। গতসপ্তাহে নাটকীয় ভাবে করোনায় মৃত্যু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে রাশিয়ায়। ৮১০০ জন মারা গেছে রাশিয়ায় এবং ইউক্রেনে মৃত্যুর সংখ্যা ৩৮০০ জন। উভয় দেশেই ভ্যাকসিন গ্রহণকারীর হার খুবই কম। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে করোনা শনাক্ত হয়েছে ২৭,৩৭৭ জনের মধ্যে।
রোমানিয়াতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫৯১। এদিকে হাঙ্গেরিতে কোভিড সংক্রমণের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ৬২৬৮ হয়েছে। এদিকে ডাঃ রায়ান বলেছেন, ‘এই মুহুর্তে আমরা নরকের নিচে দিয়ে যাচ্ছি। কিছু মানুষ ভ্যাকসিন গ্রহণ করলেই এই মহামারি শেষ হয়ে যাবে বিষয়টি এমন নয়’।
এদিকে এই সপ্তাহে ডাচ সরকার বলেছেন, এখন থেকে সকল স্থানে মাস্ক পড়া এবং সামাজিক দুরতও বজায় রাখার বিষয়টি সক্রিয় করতে হবে। কেননা গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৩১% হয়েছে।