শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফের সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের রাস্তার দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন। রাস্তায় আছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরাও। তারা নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নিয়ে আছেন। সেখানে কাছেই অবস্থান নিয়ে আছে পুলিশ।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংর্ঘের ঘটনায় নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। মোবাইল অপারেটর ও ওই এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা এ তথ্য জানায়।

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের পরিস্থিতিতে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১০ সাংবাদিক।

আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি হয়েছেন।

গতকাল থেকে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD