রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি ঠাকুরগাঁও যাচ্ছেন আজ, শহরজুড়ে উৎসবের আমেজ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

ফেসবুক জরিপ: শপিংমল খোলার বিপক্ষে ৯৩% মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে দেশে শপিংমল খুলে দেওয়া উচিত হবে না বলে মনে করছে ৯৩ শতাংশ মানুষ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক ফেসবুক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

শনিবার আগামী অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সিপিডির সুপারিশমালা উপস্থাপনের আগে ফেসবুক জরিপের এই ফলাফল জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ।

তিনি জানান, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শপিংমল খোলার বিরুদ্ধে মত দেওয়ার পাশাপাশি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৬ শতাংশ উত্তরদাতাই জানিয়েছেন, এই মুহূর্তে দেশে শপিংমল খুলে দেওয়া হলেও তারা যাবেন না।

ড. ফাহমিদা জানান, জরিপের শপিংমল খুলে দেওয়া উচিত হবে কিনা- এমন প্রশ্নের উত্তর দেন ২ হাজার ২৬০ জন। এই উত্তরদাতাদের মধ্যে ২ হাজার ১০০ জনই ‘না’ সূচক জবাব দেন। ‘হ্যাঁ’ সূচক জবাব দেন ১৬০ জন। আর শপিংমল খোলা হলও যাবেন কিনা- এ প্রশ্নের উত্তর দেন ১ হাজার ৪৭ জন। এদের মধ্যে ১ হাজার জন ‘না’ সূচক এবং ৪৭ জন ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। যদিও দেশের সবচেয়ে বড় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘোষণা করেছে, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে রমজানে তারা শপিংমল খুলবেন না। উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের ব্যবসায়ীরা দোকানপাট খোলা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD