রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ফান্সের উৎপাদিত যাবতীয় পণ্য বর্জনের দাবি করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর সম্মিলিত খতমে নবুওত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে শহরের শেরেবাংলা চত্বর থেকে মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের শেরেবাংলা চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তওহিদি জনতা এখানে এসে একত্রিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ও ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি কারী মো. আব্দুল্লাহ, সম্মিলিত খতমে নবুওয়ত পঞ্চগড়ের সহ-সভাপতি মাও. আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ অন্যরা।

এ সময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সবাইকে আহ্বান জানান এবং ফ্রান্সের প্রেসিডেন্টের বিচার দাবি করেন।

বক্তারা আরও বলেন, ফ্রান্সের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD