বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের পতাকায় আগুন দেয়ার পাশাপাশি জুতা নিক্ষেপ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় এক বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের পতাকায় অগ্নিসংযোগ ও জুতা নিক্ষেপ করে দলটি।

বিক্ষোভ মিছিল থেকে ‘ইহুদিদের গালে গালে, জুতা মার তালে তালে’, ‘নবীর প্রতি অবমাননা, চলবে না চলবে না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার নবী আমার জান’, ‘আমার জান আমার প্রাণ, নবী (সা.)’, ‘ফ্রান্সের পণ্য, বয়কট বয়কট’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।

স্লোগান চলার এক পর্যায়ে কয়েকজন যুবক ফ্রান্সের পতাকায় আগুন ধরিয়ে দেন। এরপর স্লোগান দিয়ে আরও কয়েকজন ফ্রান্সের পতাকায় লাথি মারেন এবং জুতা নিক্ষেপ করেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট নবীজির সম্মানের ওপর আঘাত হানতে যে ব্যঙ্গচিত্র প্রকাশ ও প্রচারের উদ্যোগ নিয়েছেন, আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD