বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কুমিল্লার দেবিদ্বারে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আশা জুট মিলের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কয়েকশ’ শ্রমিক মহাসড়ক অবরোধ করেন। পরে আগুন লাগিয়ে শ্রমিকরা প্রতিবাদ করতে থাকেন। এতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সড়ক কার্যত অচল হয়ে পড়ে।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। মালিকপক্ষ বুধবার শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে বেলা ১১টার দিকে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চান্দিনা, মহাসড়কে পুলিশ অবস্থান করছে। যানবাহন চলাচল সচল হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD