রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বগুড়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

বগুড়ায় ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।

জানা গেছে, শনিবার রাতে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এ সময় নন্দীগ্রাম থানার ওমরপুর গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ আইনুল হক (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া রোববার বেলা সাড়ে ১১টায় সদর থানাধীন নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুলের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাহাবুব প্রাং (৪৫), সোহাগ (২৮), সোহান হোসেন ওরফে তুহিন (২০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় পৃথক মামলা করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD