বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বগুড়ায় ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

বগুড়ায় ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

রোববার (১১ জুলাই) রাতে বগুড়া র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর থানার বি-ব্লক এলাকায় ১টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-৮৩১) আটক করে র‌্যাব সদস্যরা। পরে পিকআপ তল্লাশি করে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী পাবনা সদর থানার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৪০) ও কুমিল্লা জেলার তিতাস থানার মধ্য আকালিয়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে সাজ্জাদ হোসেন (৩৫)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD