বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

বগুড়ার শিবগঞ্জে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাফিউল ইসলাম (২৩) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ আগস্ট) শিবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত সাফিউল উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, ভুক্তভোগী নারীর চার বছর আগে বিয়ে হয়। তার বিয়ের পর থেকেই সাফিউল ওই নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সাফিউল তাকে জমি লিখে দিয়ে বিয়ের প্রস্তাব দেন। এতে ওই নারী রাজি হয়ে যায়। পরে সাফিউলের কথা অনুযায়ী স্বামীকে ডিভোর্সও দেন। তাদের পরকীয়া সম্পর্ক চলাকালীন গত বছরের ১৯ ডিসেম্বর থেকে বেশ কয়েকবার নারীর বাড়িতেই তাকে ধর্ষণ করেন সাফিউল। বর্তমানে ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের ২৫ জুলাই সকালে ধর্ষণের শিকার নারী সাফিউলের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। এতে সফিউল ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালাজ ও হুমকি দিয়ে চলে যান।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় সাফিউলকে সোমবার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD