বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বগুড়ায় ভুর্তকির ১৭ টন সারসহ গ্রেফতার ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

সরকারের ভুর্তুকির সার কালো বাজারে বিক্রির সময় ৩৫০ বস্তা (১৭ টন) সারসহ ৫ জন ডিলারকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৬ জুন) র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- রুহুল আমিন (৩৫) নওশাদ (৪৬) এমদাদুল হক (৪৩) ফজলুল হক (৪৩) ফজলুল হক (৫৫) এহসানুল করীম (৪৭)

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলায় সারের চাহিদা বেশি থাকায় এক শ্রেণির অসাধু ডিলার বেশি মুনাফার লোভে সরকারের ভর্তুকি দেওয়া সার কালোবাজারে বিক্রয় করছে এবং আদমদীঘি হইতে নন্দীগ্রামের কালোবাজারির ৩৫০ বস্তা সার যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি দল শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় বগুড়া জেলার কাহালু থানার দুর্গাপুর -জামাদারপুকুর সড়কে চেকপোস্ট বসিয়ে ৩৫০ বস্তা সারসহ একটি ট্রাক আটক করা হয়।

এ সময় ট্রাকে থাকা নন্দীগ্রাম থানার সারের ডিলার কালোবাজারির মূলহোতা রুহুল আমিনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। আটক করা ট্রাকে (বগুড়া-ট-১১-০৯২৩) টিএসপি ও এমওপির ৩৫০ বস্তা সার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, ১৭ টন সার আদমদীঘি উপজেলার বিভিন্ন ডিলারের নামে বরাদ্দ হয়েছিল। বরাদ্দকৃত সরগুলো নন্দীগ্রামের ডিলারের নিকট সান্তাহার বিএডিসি গোডাউন হতে উত্তোলন করে বিক্রি করে দেয়। তারা একে অপরের যোগসাজশে সিন্ডিকেট করে কৃষকের নিকট ন্যায্য মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে অতিরিক্ত মুনাফার লোভে অবৈধভাবে বিক্রয় করে। যার ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ায় কৃষক অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD