বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বগুড়ায় ৩৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বগুড়ায় ৩৪০ বোতল ফেন্সিডিলসহ সাখাওয়াত হোসেন ও রবিউল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৫ জুলাই) র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক সাখাওয়াত হোসেন (২৭) রংপুর জেলার পীরগাছা থানার হাসনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং রবিউল ইসলাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মুসুরিয়া গ্রামের আলাউদ্দিন মল্লিকের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুলাই) রাতে র‌্যাব-১২ এর একটি দল বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর এলাকায় ঢাকাগামী একটি পিকআপ আটক করে। পরে পিকআপ তল্লাশি করে ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ২ জন মাদক ব্যবসায়ীকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD