রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কোরআন খতম করবেন শত হাফেজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকালে ১০০ জন হাফেজ ১০০ বার কোরআন খতম করবেন। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম পিএইচডি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান। আর দোয়া পরিচালনা করবেন বায়তুল মোকাররমের পশে ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।

এ ছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ ও রাজশাহীর হেতেম খাঁ মসজিদেও কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম কার্যালয়, সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ অন্যসব অফিসে বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সারাদেশের মসজিদে বিশেষ দোয়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে বুধবার বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। সেই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। ইসলামিক মিশনের সকল কেন্দ্র ও মক্তবসমূহেও আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

জাতির পিতার সমাধি সৌধে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বুধবার সকাল থেকে ১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ কোরআন খতম ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বুধবার সকালে বনানী কবরস্থানেও কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

জাতির পিতার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা
ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ জেলা ও উপজেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শিরোনামে আলোচনা সভা আয়োজন করা হবে।

ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র, বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার, ঝালকাঠি হাসাপাতালসহ ইসলামিক মিশনের ৫০টি কেন্দ্রে বুধবার দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা এবং প্যাথলজিক্যাল সেবাসহ ঔষধ প্রদান করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD