বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হিন্দু মহাজোটের শ্রদ্ধাঞ্জলী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। শনিবার সকালে হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামী , মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমানিক ও যুগ্ন মহাসচিব সাংবাদিক সুজন দে এর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এ্ই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোটের সহ সভাপতি প্রদীপ কুমার পাল, ঢাকা মহানগর হিন্দু মহাজোটের সভাপতি ডি, কে সমির, সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, সাংগঠনিক সম্পাদক নিপু পাল, ছাত্র জোটের সভাপতি সাজেন কৃঞ্চ বল, স্বেচ্ছাসেব জোটের আহবায়ক শ্যামল ঘোষ সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বঙ্গবন্ধু তো কোনো একক দল বা গোষ্টির নেতা নন। তিনি সমগ্র বাংলাদেশের মানুষের জাতির পিতা। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি স্বপ্ন দেখেছিলেন একটি ক্ষুধা মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আমরা হিন্দু মহাজোট প্রধানমন্ত্রীর এই কাজের সারথি হিসেবে কাজ করছি। একই সঙ্গে বাংলাদেশে কোনো হিন্দু যেন নির্যাতন নিপিড়নের শিকার না হয়, সে জন্য অতিতের মতো আগামীতেও কার্যকর ব্যাবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নেবেন, এটি বঙ্গবন্ধুর কন্যার কাছে আমাদের প্রত্যাশা। এদিকে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে রাজধানীর শনি মন্দিরে প্রার্থনা সভারও আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD