শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জাবি শিক্ষার্থীর কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী শামসুল আলম বাবুকে (২৩) সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ রায় দেন।

রায়ের আগে বাবু আদালতে উপস্থিত হন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়।

২০১৫ সালের ৪ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র আল আমিন সেতুর লেখা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর একটি কলাম পত্রিকায় হয়। ওই লেখাটি একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র মোরশেদুর আকন্দ ফেসবুকে শেয়ার করেন। ওই পোস্টে শামসুল আলম বাবু তার ‘মো. কবির মামু’ নামের ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। আল আমিন সেতু লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করলে শামসুল আলম বাবুকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. ইয়াকুব আলী মিয়া শামসুল আলম বাবুকে আশুলিয়া থানায় হস্তান্তর করেন। ৫ আগস্ট শামসুল আলম বাবুর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন তিনি। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ২৬ এপ্রিল শামসুল আলম বাবুকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৬ সালের ২১ জুলাই সাইবার ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে বিভিন্ন সময়ে নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD