মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না : প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগ বৃথা যাবে না।

বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (৮ আগস্ট) নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সঠিকভাবে ধারণ করেছিলেন আমার মা। দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গিয়েছেন তিনি। রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুকে সার্বক্ষণিক অনুপ্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা। মা পরিবারকে দেখে রেখেছেন। এতে আমার বাবা দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন।

একাত্তরের ১৫ আগস্টের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যখন জাতির পিতাকে হত্যা করা হলো, তখন তিনি সেখানে যেতে চেয়েছিলেন। ঘাতকদের কাছে তিনি জীবন ভিক্ষা চাননি। কিন্তু সেখানেই তাকে হত্যা করা হয়। চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে বঙ্গমাতা নিজেকে বিলিয়ে দেয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন উল্লেখ করে দেশের নারীদের তাকে অনুসরণ করার আহ্বান জানান বঙ্গবন্ধু-কন্যা।

এদিকে বেগম মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি পালন করছে। বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD