শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিক উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

বঙ্গোপসাগরের ভাষানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া কয়লা বোঝাই জাহাজের ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর মিডিয়া বিভাগের কর্মকর্তা আব্দুল মোমিন জানায়, নোয়াখালী এবং হাতিয়ার মাঝামাঝি এলাকায় ভাষানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘সজল তন্ময় ২’ ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ উদ্ধার অভিযানে যায়। তবে নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগে আশপাশে থাকা কয়েকটি বেসরকারি জাহাজ নাবিকদের উদ্ধার করে।

আর কোনো নাবিক নিখোঁজ নেই বলে জাহাজ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD