বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’

বছর শেষে প্রস্তুত হতে পারে চীনের ভ্যাকসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

চলতি বছরের শেষ দিকে চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে আসতে পারে।

শুক্রবার (২৯ মে) চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অ্যাসেটস সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছে।

উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং বেইজিং ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের যৌথ প্রচেষ্টায় তৈরি এই ভ্যাকসিন ২০০০ জন মানুষের ওপর পরীক্ষা করা হয়েছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের পোস্টে বলা হয়েছে, এ বছরের শেষ দিকে অথবা ২০২১ এর শুরুতে বাজারে আসার জন্য ভ্যাকসিনটি প্রস্তুত হয়ে যাবে। বর্তমানে ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে।

উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেইজিং ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস উভয় প্রতিষ্ঠানই রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী গ্রুপ সিনোফার্মের সাথে সংশ্লিষ্ট। অ্যাসেটস সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশন দুই গ্রুপেরেই ব্যবস্থাপনা পরিচালনা করে।

বেইজিং ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এর বার্ষিক ১০০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়ন ভ্যাকসিন প্রস্তুতের সক্ষমতা রয়েছে।

এখন পর্যন্ত চীন মানুষের ওপর ৫টি করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD