শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বন্ধু সুয়ারেজের দলকে হারিয়ে যা বললেন মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত গতিতে উড়ছে ব্রাজিল। ১০ ম্যাচে জয় নয়টিতেই।

সেদিক থেকে বেশ পিছিয়ে আর্জেন্টিনা। তবে সোমবার ভোরে দুইবারের বিশ্বকাপ জয়ী দল উরুগুয়েকে যেভাবে হারিয়েছে কোচ স্ক্যালোনির শিষ্যরা, তাতে পেছনের ব্যর্থতা অনেকেই ভুলে যাবেন।

নিজেদের মাঠ এস্তাদিও মন্যুমেন্তালে প্রিয় বন্ধু লুইস সুয়ারেজের দলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসি দল।

গোল পেয়েছেন মেসি, রদ্রিগো ডি পল আর লাওতারো মার্টিনেজের

নিজে গোল পেয়ে আর এমন জয়ে বেশ তুষ্ট আর্জেন্টিনা দলের অধিনায়ক। জানালেন, দলের উন্নতি চোখে পড়ছে তার।

ম্যাচ জয়ের পর এক প্রতিক্রিয়ায় লিওনেল মেসি বলেন, জয়ের পর মেসির প্রতিক্রিয়া, ‘আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আমাদের খেলায় উন্নতি হচ্ছে। আমরা অনেক বড় সময় ধরে বল দখলে রাখছি এখন। এটাই সত্য যে দলের উন্নতি দেখছি। প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর ঘরের মাঠে ম্যাচটা জিততে হতো আমাদের। সৌভাগ্যক্রমে সবকিছু বেশ নিখুঁতই হয়েছে আমাদের জন্য।’

তবে উরুগুয়ের বিপক্ষে এই জয়টা ততটা সহজ হয়নি বলে মনে করেন মেসি। জানালেন, আজকের ম্যাচটা কঠিন ছিল। এই জয় এসেছে আর্জেন্টিনা ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলেছে বলেই।

পিএসজির মহাতারকা বলেন, ‘আমরা জানতাম আমরা উরুগুয়ের মুখোমুখি হচ্ছি, যারা সবসময় প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করে। এরপর চোখের পলকে বিপদে ফেলে দেয়। এ কাজটা দলটি ভালো করে পোরে। এই যেমন লুই (সুয়ারেজ) প্রায় আমাদের সুযোগ না দিয়েই একটা শট নিয়েছিল, যা গোলপোস্টে লেগেছিল, আরেকটা শট এমিলিয়ানো আটকে দিয়েছিল। সবকিছুই ঘটেছে আমরা যখন ম্যাচের দখলে ছিলাম। আমরা প্রথম গোলটা করার পরেই ফাঁকা জায়গা খুঁজে পেতে শুরু করেছিলাম। আমরা ধৈর্য ধরেছিলাম, এরপরই গোলগুলো পেয়েছিলাম।’

তথ্যসূত্র: গোল ডট কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD