মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালে জনসভার মঞ্চে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি জনসভার অংশ নিতে প্রথমবারের মতো বরিশালে পৌঁছেছেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠ মাঠে সকাল পৌনে ১০টায় মঞ্চে উঠেন তিনি।

এদিকে ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠছে জনসভাস্থল।

বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, সকালে হেলিকপ্টার যোগে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট পৌঁছান তিনি। পরে আর.সি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ডা. শফিকুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগও করবেন। এ জন্য জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD