শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

বর্ণ ভেদাভেদে আমি নিজেও লজ্জিত : এমা ওয়াটসন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

 

জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি এক শ্বেতাঙ্গ পুলিশের হাঁটুর চাপে মৃত্যুর পর থেকে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে পুরোবিশ্বে। করোনা ভাইরাসের এই ভয়াবহ সময়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন মার্কিন নাগরিকরা। এছাড়া বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ বার্তায় সয়লাব হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

মার্কিন অনেক তারকা এ নিয়ে বেশ শক্ত অবস্থান নিয়েছেন। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, রাস্তায় নেমেও এসেছেন অনেকে। এবার সেই প্রতিবাদী কণ্ঠকে আরও জোরালো করতে এগিয়ে এলেন এমা ওয়াটসন।

হ্যারি পটারের ‘হারমায়নি’ সোশাল অ্যাকাউন্টে তারা অবস্থান নিয়ে বার্তা দিলেন। তিনি যেমন ডাকসাইটে অভিনেত্রী তেমনই সমাজের প্রতিটি বিষয়েই গর্জে ওঠেন। এবার এমা লিখেছেন, ‘বর্ণবিদ্বেষ অতীতেও ছিল এখনও রয়েছে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজে শক্তভাবে বাঁধা রয়েছে। এর বিরুদ্ধে আমাদের আরও কঠোরভাবে লড়তে হবে। আমি নিজেও লজ্জিত। এই বর্ণ ভেদাভেদে আমাকে তাদের দলে ফেলা হয়, যারা এই নিন্দনীয় ভেদাভেদ করে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD