শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বর্ষবরণ পার্টিতে বন্ধুদের সঙ্গে মদপান শাহরুখ-পুত্র আরিয়ানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

প্রমোদতরীতে মাদক নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। অনেকেই দাবি করেছিলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এ নিয়ে যে পরিমাণ সমালোচনার মুখে তাকে ও তার পরিবারকে পড়তে হয়েছিল তা ভোলার নয়। এবার বর্ষবরণ পার্টিতে কি সেই
একই ভুল করলেন আরিয়ান খান?

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরির পাশে দাঁড়িয়ে একের পর এক ‘শট’ খাচ্ছেন আরিয়ান। বন্ধুবান্ধবের সঙ্গে দেদার চলছে মদপান।

এর পরেই শাহরুখ ভক্তদের চিন্তিত প্রশ্ন, ‌‘শুধু কি মদপানই? নাকি অন্য মাদকও রয়েছে তার সঙ্গে?’ কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবার নাম ডোবাচ্ছেন আরিয়ান খান।

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আরিয়ান। খুব শিগগিরই পরিচালক হিসেবে বলিউডে অভিষেক হবে তার। ওয়েব সিরিজের নাম ‘স্টারডম’। ছবির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও কাহিনী লেখার দায়িত্বেও রয়েছেন তিনি। এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন লক্ষ্য
লালভানি। ছেলের প্রথম সিরিজের প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শাহরুখ-গৌরির রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD