শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

বলিউড কাঁপাতে আসছেন হৃত্বিকের বোন পশমিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

আলিয়া ভাট ও সারা আলী খান বলিউডে এ সময়ের ব্যস্ততম তারকা। একের পর এক ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তারা। এবার তাদের টেক্কা দিতে আসছেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশনে। যিনি বলিউডে পা রাখার জন্য মুখিয়ে আছেন। খবর ভারতের নিউজ-১৮ এর

প্রতিবেদন বলছে, সম্প্রতি ইনস্টাগ্রামে হৃতিক নিজেই বোন পশমিনার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এও জানান, তার বোন পশমিনা একেবারে রেডি বলিউডে আসার জন্য৷ বোনের প্রশংসা করে হৃতিক বলেন, পশমিনা ঘরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায়!

সম্প্রতি মুম্বাইয়ে বেরি জোনস অভিনয় স্কুল থেকে অভিনয় শিখেছেন ২৪ বছর বয়সী পশমিনা। তিনি বলিউডে পা রাখলে অনেককেই টেক্কা দেবেন বলে মনে করছেন নেটিজেনরা। হৃতিকের চাচা ও সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে পশমিনা৷

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD