শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

বসা থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরে? যা করবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

লাইফস্টাইল ডেস্ক : বসা থেকে বা হঠাৎ শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরে- এমন সমস্যায় অনেকেই ভোগেন। তবে এর সঠিক কারণ ও চিকিৎসা নিয়ে মনে কৌতূহল?

চলুন জেনে নিই আসল কারণ-

এই সমস্যার সঙ্গে নার্ভ বা স্নায়ুর সম্পর্ক আছে। অনেকেরই স্নায়ুর সমস্যার কারণে হঠাৎ শোয়া অবস্থা থেকে উঠলে বা বসা অবস্থা থেকে উঠলে মাথা ঘোরে। তাই এটিকে অবহেলা না করাই ভালো।

অনেকের প্রেশারের কারণে এই ঘটনা ঘটে। রক্ত চাপ কম থাকলে অনেক সময় মাথায় সঠিক পরিমাণ রক্ত পৌঁছায় না। যার ফলে অনেকের এই মাথা ঘোরার সমস্যা থাকতে পারে। ভার্টিগো অনেকের ক্ষেত্রে উচ্চতা থেকে হয়। পাহাড়ে বেড়াতে গেলে অনেকের এই সমস্যা দেখা যায়। বেশি উঁচু বাড়িতে উঠলেও অনেকের এই সমস্যা হয়। অনেকের লিফটে হয়। এটিও স্নায়ুর সমস্যা।

দুর্ঘটনার ফলে যদি কেউ দীর্ঘক্ষণ অজ্ঞান থাকেন, তাহলে সেই সময়টার জন্য মাথার স্নায়ুতন্ত্রে স্থায়ী সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যা থেকেও এই রোগ দেখা দিতে পারে।

এসবের ফলে ডিমেনশিয়া হতে পারে, মাথায় নানা রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। হৃদযন্ত্র বিকল হওয়া, স্নায়ুর সমস্যা হতে পারে। তাই যদি এই লক্ষণ থাকে, তাহলে চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক।

সূত্র- নিউজ এইটিন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD