শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বসুন্ধরা সিটিতে সবার জন্য উন্মুক্ত বিশ্বকাপ ট্রফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করেছে আইসিসি। এর অংশ হিসেবে স্বাগতিক ভারত থেকে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে ট্রফি এখন বাংলাদেশে।

সোমবার (৭ আগস্ট) ভোর রাতে বাংলাদেশে আসা বিশ্বকাপ ট্রফি আজ বুধবার রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারণদের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থ্যাৎ মোট ৯ ঘণ্টা বসুন্ধরা সিটি থাকবে বিশ্বকাপ ট্রফি। এ সময়ের মধ্যে সর্বসাধারণের জন্য ট্রফিপি উন্মুক্ত থাকবে।

তিন দিনের সূচিতে প্রথম দিন সোমবার বিকেল ৩টায় পদ্মা সেতুতে অফিসিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হয়।

ট্রফি সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ আগস্ট) দিনভর ছিল মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের (পুরুষ ও নারী) ক্রিকেটা, সাবেক ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা এবং মিডিয়াকর্মীদের ফটোসশন করেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, আমরা চেষ্টা করব যাতে সাধারণ মানুষ ট্রফিটা দেখতে পারেন। মিডিয়ার জন্য দেখার ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের জাতীয় দলের সাথেও পরিকল্পনা রয়েছে ফটোসেশনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD