শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাঁচা-মরার লড়াইয়ে প্রথমার্ধে গোল পেল না আর্জেন্টিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকে শক্তিশালী স্পেনের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা।

গত দুই ম্যাচে এক জয় ও এক হার দিয়ে নিজেদের ‘সি’ গ্রুপে দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মিসরকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

তাই কোয়ার্টার ফাইনালে উঠতে স্পেনের বিপক্ষে আজ জিততেই হবে তাদের। ড্র করলেও অবশ্য স্বপ্ন টিকে থাকবে। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের দিকে। সেখানে যদি অস্ট্রেলিয়া জিতে যায়, তাহলে অলিম্পিকের ফুটবল ইভেন্টেকে বিদায় নিতে হবে লিওনেল মেসির দেশকে।

এমন খাদের কিনারায় থেকে বাংলাদেশ সময় আজ বিকাল ৫টায় সাইতামা স্টেডিয়ামে শুরু স্পেনের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।

খেলায় প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। ২১ মিনিটে মেরিনোর নেওয়া ফ্রি-কিক স্পেনের গোলপোস্টের খানিকটা ওপর দিয়ে চলে যায়।

এর দুই মিনিট পরই দুর্দান্ত এক হেডে বল জালে জড়ানোর চেষ্টা করেন আর্জেন্টাইন তারকা গাইস। কিন্তু বল গ্লোভসবন্দি করেন স্পেনের গোলরক্ষক।

৩৫তম মিনিটে স্পেনের কুকুরেলা দারুণ নৈপূণ্য দেখান। বল নিয়ে আর্জেন্টিনার রক্ষণে সতীর্থ ওয়ারজাবালের কাছে দেন। কিন্তু ওয়ারজাবাল পোস্টের অনেক উপর দেয়ে বল উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

৪০তম মিনিটে স্পেনের ভাগ্যে ফ্রি-কিক জুটে। জোরালো কিক নেন দানি ওলমো। কিন্তু শট আর্জেন্টাইন গোলরক্ষক লেদেমসাকে কিছুই করতে হয়নি। গোলবারের ওপর দিয়ে উড়ে যায় বল। রেফারির দেওয়া অতিরিক্ত এক মিনিট সময়েও স্কোরের খাতায় নাম লেখাতে পারেননি দুদলের কেউ।

ফলে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়।

আর্জেন্টিনা দলের শুরুর একাদশ

লেদেসমা (গোলরক্ষক), ব্রাভো, মেদিনা, পেরেজ, হেররেরা, ভেরা, বেলমোন্তে, উজঝি, ম্যাক অ্যালিস্টার, বার্কো ও গাইস।

স্পেন দলের শুরুর একাদশ

উনাই সিমন (গোলরক্ষক), কুকুরেল্লা, পাউ তরেস, এরিক গ্রাসিয়া, ওসকার গিল, পেদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, দানিয়েল অলমো, মিকেল ওয়ারজাবেল ও এসেনসিও

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD