শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাঁ হাতে তিন সেলাই, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে তাসকিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : উইন্ডিজ সিরিজকে কেন্দ্র করে সোমবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙুলের মাঝামাঝি জয়েন্ট ফেটে গেছে। তবে শুধু চামড়াতে সমস্যা হওয়া হাতে সেলাই দিয়ে তাসকিনকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিন সেলাই দিয়ে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডাক্তার মনজুর হোসাইন চৌধুরী। এই ৭২ ঘণ্টা অনুশীলন করতে পারবেন না এই ডানহাতি পেসার। এর মধ্যেই বিসিবির মেডিকেল টিম বুঝতে পারবে মাঠে নামতে পারবেন কী না। ইনজুরির ধরন অনুযায়ী তাকে নিয়ে আশাবাদী বিসিবি।

মঙ্গলবার সকালে মনজুর হোসাইন চৌধুরী মুঠোফোনে বলেন, ‘তাসকিনের হাতে তিন সেলাই দেওয়া হয়েছে। গতকাল (সোমবার) রাতে এ সেলাই দেওয়া হয়। ৭২ ঘণ্টা আমরা তাকে পর্যবেক্ষণ করব। এ সময় সে অনুশীলন করতে পারবে না। ফ্র্যাকচার হয়নি কোনো, শুধু স্কিনের সমস্যা হওয়াতে তাকে নিয়ে আমরা আশাবাদী।’

করোনাভাইরাসের কারণে লকডাউন থেকেই তাসকিন নিজেকে তিলে তিলে গড়ে তুলছেলিন। ফিটনেসে এনেছেন অভাবনীয় পরিবর্তন। মানসিকভাবে সুস্থ থাকার জন্য করছেন মাইন্ড ট্রেনিং। বিসিবি প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন। ধারাবাহিক ছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। উইন্ডিজ সিরিজের দুই ফরম্যাটেই আছেন তাসকিন।

কিন্তু বরাবরের মতো দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। আপাতত ৭২ ঘণ্টা অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। এর মধ্যেই জানা যাবে তাসকিন খেলতে পারবেন কী না।

সূত্র : রাইজিংবিডি.কম

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD