রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা বাড়িয়েছে মালদ্বীপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সার্কভুক্ত দেশ মালদ্বীপ। এতদিন ধরে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবার সেটি আরও দীর্ঘায়ত হলো।

দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইল বৃহস্পতিবার বলেন, ২০১৯ সালে ঘোষিত কোটা পদ্ধতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য মালদ্বীপে বসবাস করতে পারবেন প্রতিটি দেশ থেকে আসা মোট দেড়লাখ অভিবাসী।

মন্ত্রী ফায়াজ ইসমাইলের কথা অনুযায়ী বাংলাদেশ এই সংখ্যা পেরিয়ে গেছে। এছাড়া দেশটির একটি ইংরেজি অনলাইন সংবাদ দ্য এডিশন তাদের প্রতিবেদন জানিয়েছে, বাংলাদেশি অভিবাসীরা কোটা অতিক্রম করে ফেলেছে। তাই বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো থেকে শ্রমিক আসতে পারবে।

তবে ফায়াজ ইসমাইল এটিও জানিয়েছেন, পেশাদার কর্মীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এদিকে মালদ্বীপের ইমিগ্রেশন জানিয়েছে, কাজের ভিসা নিয়ে মালদ্বীপ যাওয়া এক লাখ ৪৪ হাজার ৬০৭ জন শ্রমিকের মধ্যে বর্তমানে অবৈধভাবে বসবাস করছেন ৬৩ হাজার অভিবাসী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, গত সোমবার পর্যন্ত ৫ হাজার ৪৯ জন অবৈধ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তবে ধারণা করা হচ্ছিল ২০২০ সালের মধ্যে অন্তত ২০ হাজার অবৈধ শ্রমিক বাংলাদেশে ফেরত আসবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD