বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে পতাকা বৈঠক শেষে আটক ৯ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার।

আজ বুধবার সকাল ১১টায় মিয়ানমারের মংডু ১ নম্বর এন্ট্রি/এক্সিট পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল বিকাল দুইটায় টেকনাফ ট্রানজিট জেটিতে পৌঁছায়।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশের দশ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও মিয়ানমারের সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ৪ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পুলিশ লে. কর্নেল ঝো লিন অং।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গত ১০ নভেম্বর সেন্ট মার্টিনের দুই কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নয়জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে ট্রলারটি স্রোতের টানে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়লে বিজিপি টহলদল ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়। পরে বিজিবি বাংলাদেশি জেলেদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালায়। একপর্যায়ে বিজিবির তৎপরতায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আটক জেলেদের হস্তান্তর করতে সম্মত হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, ফেরত আনা নয়জন বাংলাদেশি নাগরিককে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ফেরত আসা জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মো. নুরুল ইসলাম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মো. আলম প্রকাশ কালু, সাইফুল, ছলিম উল্লাহ, নুর কামাল ও মো. লালু মিয়া।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD