শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাংলাদেশের কাঁচামালে মালয়েশিয়ায় তৈরি হচ্ছে হালাল মাস্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের শিল্প উদ্যোক্তা ওয়াহেদুর রহমান মালয়েশিয়ায় হালাল মাস্ক তৈরি করছেন। হাউজেনিয়া নামে এই মাস্ক তৈরির কাঁচামাল নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে।

বৃহস্পতিবার এ মাস্কের নমুনা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে পাঠিয়েছেন তিনি। ওয়াহেদুর রহমানের পক্ষে হাউজেনিয়ার প্রতিনিধি মাঈনুদ্দিন খোকন বাণিজ্যমন্ত্রীর কাছে এ মাস্কের নমুনা হস্তান্তর করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মাস্ক হস্তান্তরের সময় মাঈনুদ্দিন খোকন জানিয়েছেন, হাউজেনিয়া সম্পূর্ণ হালাল মাস্ক। এর কাঁচামাল, উৎপাদন পদ্ধতি পুরোটাই হালাল। বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে এটি বাজারজাত করা হচ্ছে। এটি মালয়েশিয়া সরকার অনুমোদিত এবং আইএসও সনদপ্রাপ্ত।

ওয়াহেদুর রহমান মালয়েশিয়ায় বাংলাদেশের কাঁচামাল দিয়ে শিল্পকারখানা গড়ে তুলেছেন। তিনি হালাল ফুড তৈরির জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে পাঁচশ কোটি টাকা মূল্যের কৃষিপণ্য ও বেভারেজ আমদানি করে থাকেন। মালয়েশিয়ায় স্থাপিত কারখানায় বাংলাদেশের প্রায় এক হাজার ২০০ কর্মী কাজ করার সুযোগ পাচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD