শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই উইলিয়ামসন-বোল্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে সিরিজের মতো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না কেন উইলিয়ামসন। নিয়মিত অধিনায়কের জায়গায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। আগেও নানা সময়ে উইলিয়ামসনের অনুপস্থিতিতে ১৫টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে সাউদির। উইলিয়ামসন ওয়ানডে সিরিজে খেলছেন না কনুইয়ের চোটের কারণে। টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়ার মূল কারণ আইপিএল যাত্রা।

ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ দলে যোগ দেওয়ার জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরতি পেয়েছেন ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট ও কাইল জেমিসনও। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন প্রতিভাবান ব্যাটসম্যান ফিন অ্যালেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই গতি তারকা লকি ফার্গুসন ও অ্যাডাম মিল্ন। সিরিজ শেষে এই তিনজনও ছুটবেন আইপিএল খেলতে।
এই মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশ-এ ১৯৩.৯৩ স্ট্রাইক রেট ও ৫৬.৮৮ গড়ে ৫১২ রান করে নজর কাড়েন অ্যালেন। পরে ঘরোয়া ওয়ানডেতে এক ম্যাচে ২১ বছর বয়সী ওপেনার ১১ ছক্কায় খেলেন ৫৯ বলে ১২৮ রানের ইনিংস। কদিন আগে অস্ট্রেলিয়ার জশ ফিলিপির বদলি হিসেবে তাকে আইপিএলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ফার্গুসন চোট কাটিয়ে ফিরছেন সাড়ে তিন মাস পর, মিল্ন প্রায় আড়াই বছর পর।

টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান উইল ইয়াং। দলে লেগ স্পিনার আছেন দুজন, ইশ সোদির সঙ্গে টড অ্যাস্টল।

সাইফার্ট না থাকায় উইকেটকিপিং করবেন ডেভন কনওয়ে। যদিও স্কোয়াডে কিপার আছেন গেøন ফিলিপস ও অ্যালেনও। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড : টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গেøন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD