শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাংলাদেশের যেসব হলে দেখা যাবে শাহরুখের ‘ডাঙ্কি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডাঙ্কি’। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা। তবে বাংলাদেশের দর্শক আজ সন্ধ্যা ৭টা থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন। এসব তথ্য জানিয়েছেন ‘ডাঙ্কি’ সিনেমার বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন।

অনন্য মামুন জানিয়েছে, বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে আলোচিত সিনেমা ‘ডাঙ্কি’। এ তালিকায় রয়েছে— স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাস, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেমা, নিউ গুলশান ইত্যাদি।

প্রথমবার ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ।

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে নিয়মিত বাংলাদেশে মুক্তি পাচ্ছে হিন্দি সিনেমা। গত মে মাসে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির মাধ্যমে এই জটিলতার অবসান ঘটে। এরপর মুক্তি পায় শাহরুখের ‘জওয়ান’ ও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD