শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্যাংককে নৌ শোভাযাত্রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

সামনে পতপত করে উড়ছে বাংলাদেশের বিশাল পতাকা। বাজছে বাংলাদেশের গান- `জয় বাংলা, বাংলার জয়/হবে হবে হবে, হবে নিশ্চয়’। পুরো নৌযান জুড়ে লাল-সবুজের ছড়াছড়ি। সব মিলিয়ে চাও প্রায়া নদীর বুকে অসাধারণ এক দৃশ্য।

শুক্রবার, ২৬ মার্চ ব্যাংককের প্রাণকেন্দ্রে চাও প্রায়া নদীর আইকন সিয়াম পিয়ার থেকে শুরু হয় এই সুবিশাল নৌ শোভাযাত্রা। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই নৌ শোভাযাত্রা নজর কেড়ে নেয় ব্যাংককের নানা স্তরের মানুষের।

ভিন্নমাত্রার এই নৌ শোভাযাত্রার আয়োজক মারমেইড ইকো টুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী সোহাগ। আনিসুল হক চৌধুরী সোহাগ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। বাংলাদেশের গৌরবগাথা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা।’

মারমেইড ইকো টুরিজম লিমিটেডের পরিচালক সামিহা আলম বৃষ্টি বলেন, ‘এই শোভাযাত্রা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অগ্রগগিতর বার্তা পৌঁছে দিতেই পারলেই আমরা এটিকে সফল মনে করব। বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি বাংলাদেশকে একটি অগ্রসর দেশ হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরতে চাই।’

এই উদ্যোগে আরো সহযোগিতা করেছেন মারমেইড ইকো টুরিজম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাদ হোসেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD