বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭ রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ : কবে কখন কোথায় জেনে নিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দুটি টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে।

এরই মধ্যে আরব আমিরাতে পৌঁছে গেছে বাংলাদেশ। এই সিরিজে সাকিবের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

বাংলাদেশের স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

আফগানিস্তানের স্কোয়াড

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), একরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD