শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দেখা যাবে যেসব চ্যানেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

করোনার কারণে গত মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘদিন পর আগামী বুধবার থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া উইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। উইন্ডিজ সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের তিনটি চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া বেনটেক লিমিটেড। ১৭ কোটি ৯৭ লাখ টাকায় স্বত্ব কেনার পর সেটি বেনটেক বিক্রি করেছে টি-স্পোর্টস ও নাগরিক টিভির কাছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস, বেনটেকের পরিচালক আমজাদ হোসেন, টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান ও নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।

জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশের বাইরে ভারত, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্যের সব দেশ ও ওয়েস্ট ইন্ডিজে ম্যাচগুলো সম্প্রচার হবে। স্পাইডার ক্যাম রাখার চেষ্টা চলছে। সেক্ষেত্রে ড্রোন ক্যামেরা ব্যবহারের অনুমতি নিতে হবে সরকারের কাছ থেকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD