শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ গেমস খেলতে মেয়েরা আজ যাচ্ছে সিলেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে প্রথমবার হতে যাচ্ছে মেয়েদের ক্রিকেট। ইভেন্টে অংশ নিতে আজ সিলেট যাচ্ছে মিরপুরের ক্যাম্পে থাকা ৩২ ক্রিকেটার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন দলের ঘরোয়া আসরটি শুরু হবে ৬ মার্চ। সিলেটে ক্যাম্প শেষ করা অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পাবেন সালমা-রুমানাদের সঙ্গে খেলার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ এ ব্যাপারে বিস্তারিত জানালেন।
ঢাকা থেকে ৩২ ক্রিকেটার মঙ্গলবার সিলেট যাবেন। আর অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প থেকে যারা নির্বাচিত হয়েছেন, তারা সিলেটেই থেকে যাবে। বাকিরা ঢাকায় ফিরে আসবে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট হবে তিন দলকে নিয়ে। আগামীকাল নারী বিভাগের একটি সভা আছে। সেখানে তিন দলের স্কোয়াড ও অধিনায়ক চূড়ান্ত করা হবে।

জাতীয়, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দলের সমন্বয়ে গড়া হবে তিনটি দল। যারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সালমা-রুমানা-জাহানারাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারেই হবে ম্যাচগুলো।

টুর্নামেন্টে অংশ নেয়ার আগে জাতীয় দলের সকল ক্রিকেটার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে করোনার ভ্যাকসিন নিয়েছেন। যে কারণে টুর্নামেন্ট শুরুর আগে আর কোভিড-১৯ টেস্ট দিতে হচ্ছে না তাদের।
বাংলাদেশ গেমস দিয়ে এক বছরের বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরছে জাহানারারা। ২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়নি মেয়েদের।

নবম বাংলাদেশ গেমসের অফিসিয়াল সময়কাল ১-১০ এপ্রিল হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট হয়ে যাচ্ছে কিছুটা আগেই। এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল বাংলাদেশ সফরে আসবে। খেলবে পাঁচটি ওয়ানডে। যে কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএর অনুমোদন নিয়ে ৬ মার্চ সিলেটে বিসিবি শুরু করে দিচ্ছে মেয়েদের ক্রিকেট।

সালমাদের অন্তর্র্বতী কোচ শাহনেওয়াজ

বিশ্বকাপ বাছাইয়ের আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ হওয়ার কথা ছিল মার্ক রবিনসনের। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে আসতে রাজি না হওয়ায় নতুন কোচ নিয়ে বিপাকে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই অবস্থায় অন্তর্র্বতীকালীন কোচ নিয়োগের দিকে ঝুঁকেছে তারা। আসন্ন বাংলাদেশ গেমস ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের জন্য সাবেক ব্যাটসম্যান শাহনেওয়াজ শহীদকে হেড কোচ করা হয়েছে। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী।

নাদেল চৌধুরী বলেছেন, শাহনেওয়াজকে আমরা অন্তর্র্বতীকালীন হিসেবে মেয়েদের হেড কোচ নিয়োগ দিয়েছি। সে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ও বাংলাদেশ গেমসে দায়িত্ব পালন করবে। এ সময় তিনি বলেন, বাছাইয়ের ক্যাম্পেইন শুরুর আগেই মেয়েদের বিদেশি হেড কোচ নিয়োগ দিয়ে ফেলবে বিসিবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD