বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার জাহ্নবী কাপুর!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মাঝে মাঝেই উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় শিল্পীরা। দেশটির সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকেই চিন্তা দেখাচ্ছেন তারা। মাঝে মাঝে প্রকাশ করেন হতাশা। এবার সেটি করতে গিয়ে কটাক্ষের শিকার জাহ্নবী কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দিন আগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে একটি পোস্ট করেছিলেন জাহ্নবী। দীপু দাসের হত্যার নিন্দা করেছিলেন। নেটাগরিকের দাবি, এরপর থেকেই তার ওপর ভার্চুয়াল দুনিয়ায় চড়াও হন ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী। করেন কটাক্ষ।

এরইমধ্যে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে লেখা আছে, “বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য সরব হওয়ার জন্য জাহ্নবীর সৌন্দর্য নিয়ে খোঁচা দিচ্ছেন ধ্রুব রাঠী।”

চুপ নেই ধ্রুবও। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি নিজেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভিডিও তৈরি করেছি। তাই জাহ্নবীকে এই কারণে কেন আমি সমালোচনা করব? আমি তোমাদের মতো ঘুরিয়ে সমালোচনা করি না। আমি যা বলি, মুখের ওপর বলি। না আমি তোমার বাবাকে ভয় পাই, না কোনো বলিউড তারকাকে ভয় পাই।”

বলিউডের সমালোচক হিসেবে পরিচিত ধ্রুব। এর আগে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’কে খুঁচিয়েছেন তিনি। প্রথম ঝলক মুক্তির সময় থেকে পেছনে লেগে ছিলেন। ছবির পরিচালককেও নিয়েছেন এক হাত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD