শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ-নেপাল ম্যাচ: নো-মাস্ক, নো এন্ট্রি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

স্পোর্টসব ডেস্ক : মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ দিয়ে ফুটবলে ফিরছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে নেপাল। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসবে প্রথম ম্যাচ। শুরু হবে বিকেল ৫টায়।

সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও টি স্পোর্টসে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী মঙ্গলবার।

ম্যাচ দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করেছে বাফুফে। জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ম্যাচগুলোর নামকরণ করা হয়েছে ‘মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ ২০২০।

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ধারণক্ষমতার এক-তৃতীয়াংশ অর্থাৎ ৮ হাজার দর্শক এদিন উপস্থিত হতে পারবে। গ্যালারি টিকিটের মূল্য ১০০ ও ভিআইপি টিকিটের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকেটের গায়ে লেখা আছে ‘নো-মাস্ক, নো এন্ট্রি’’।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ বলেন, গ্যালারি থাকছে সামাজিক দূরত্ব মেনে আসন ব্যবস্থা। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পড়তে হবে। গেট এবং গ্যালারিতে হ্যান্ড স্যানিটাইজার রাখা থাকবে।

এদিকে প্রথম ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দলে জায়গা করে নিয়েছেন উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা ও পুলিশ দলের ফরোয়ার্ড এমএস বাবলু। বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ শেখ রাসেল ক্রীড়া চক্রের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল রানাকে।

তার বদলে গোল পোস্ট সামলাতে দেখা যাবে শহিদুল আলম সোহেল অথবা আনিসুর রহমান জিকোকে।

প্রথম ম্যাচে বাংলাদেশ দল

গোলরক্ষক

শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো

রক্ষণ ভাগ

তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াছিন আরাফাত

মধ্যমাঠ

আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা

আক্রমণভাগ

রাকিব হোসেন, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, এমএস বাবলু, সুমন রেজা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD