বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের এডির ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৬২৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬২৮ জন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৬ এপ্রিল শুরু হবে। পরীক্ষা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।

পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে (https://erecruitment.bb.org.bd/career/apr052022_bb_20.pdf)।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD