শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাইডেনের পর টিকা নিলেন কমলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : জো বাইডেনের পর এ বার কোভিড টিকা নিলেন আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ওয়াশিংটনের ইউনাইটেড মেডিক্যাল সেন্টার (ইউএমসি)-তে মডার্নার প্রথম ডোজ নেন তিনি। দেশবাসীকে টিকাকরণে উৎসাহ দিতে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হল টেলিভিশনে।

টিকা নেওয়ার পর কমলা হ্যারিস জানায়, ‘এটা সহজ ছিল’ এবং এটা ‘তুলনামূলকভাবে ব্যথামুক্ত’ ও দ্রুত ছিল। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী, বিজ্ঞানী, এবং গবেষকদের প্রতি, যারা এই মুহূর্তকে সম্ভব করেছে।

গত ২২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজের প্রথমটি নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। সে দৃশ্যও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

টিকা নেওয়ার পর জো বাইডেন বলেছিলেন, তিনি এই টিকা নিয়েছেন মানুষকে দেখানোর জন্য যে ‘এটি নিরাপদ’।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। সর্বপ্রথম এ টিকা নেন ৯০ বছরের বৃদ্ধা মার্গারেট কিনান এবং যুক্তরাষ্ট্রে প্রথম যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্মরত এক নার্স। সান্দ্রা লিন্ডসে নামের ওই নার্স নিউ ইয়র্ক শহরের প্রথম ব্যক্তি হিসেবে ১৪ ডিসেম্বর সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে এই টিকা গ্রহণ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD