মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ আমরা এখন আঞ্চলিক শীর্ষ শক্তি, বৈশ্বিক শক্তিগুলোরও প্রতিদ্বন্দ্বী: ইরান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চিফ হুইপ

বাইরে যাওয়ার ইচ্ছেটা বারান্দাতেই আটকে রাখছেন সৌম্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এখন সবচেয়ে বড় কাজ, ঘরে অবস্থান করা। খুব বেশি প্রয়োজন না হলে লকডাউনের এই সময়টায় বাইরে না যাওয়াই উত্তম। কেননা যত বেশি মানুষ বাইরে বের হবে, ততই রোগটা ভয়াবহ আকার ধারণ করবে।

জাতীয় দলের তারকা ওপেনার সৌম্য সরকারও এখন ঘরবন্দী সময় কাটাচ্ছেন। কদিন আগেই মাত্র বিয়ে করেছেন। কিন্তু স্ত্রী প্রিয়ন্তি দেবনাথকে নিয়ে যে একটু ঘুরতে বের হবেন, সেই উপায় নেই।

তাই একটু খোলা হাওয়ায় প্রাণ জুড়িয়ে নেয়া। জাতীয় দলের এই ড্যাশিং ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই কয়েকটি ছবি পোস্ট করেছেন তার স্ত্রীর সঙ্গে।

যেখানে তিনি লিখেছেন, ‘বাহিরে যাওয়ার ইচ্ছেটা বারান্দায় এসে পূরণ।’ পরের অংশে ট্যাগলাইন দিয়ে সচেতনতার বার্তাও দিয়েছেন, ‘স্টে হোম, স্টে সেইফ (ঘরে থাকুন, নিরাপদে থাকুন)।’

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি এখনও মহামারি আকার ধারণ করেনি। তবে শঙ্কা আছে। এখন পর্যন্ত ৩৩৮২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ১১০ জন।

এই অবস্থায় খেলা কবে মাঠে গড়াবে, নিশ্চিত করে বলা যাচ্ছে না। ক্রিকেটারদের তাই গৃহবন্দী অবস্থায়ই হয়তো আরও অনেকটা দিন কাটাতে হবে, সেই সঙ্গে ঠিক রাখতে হবে ফিটনেসও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD