সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

জেলা প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনচালিত নসিমনের চালক সৈয়দ স্বাধীন (১৬) নিহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। স্বাধীন মুলঘর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ফলতিতা-বটতলা থেকে সৈয়দ স্বাধীন নিজেই নসিমন চালিয়ে ফকিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মুলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন স্বাধীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD