মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, আমাদের বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা। ধ্রুবতারা এ জন্য যে, তিনি বাঙালি জাতির জন্য ঈশ্বর প্রদত্ত, গড সেন্ট। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালি জাতির আদর্শ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, এই বাংলায় বাঙালির বসবাস চার হাজার বছর আগে থেকে। এ অঞ্চলের ফেনীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাঙালির নিদর্শন চার হাজার বছর আগে পাওয়া যায়। গবেষকরা গবেষণা করে পেয়েছেন এখন যে জাতিগোষ্ঠী বাংলায় বসবাস করছে, তারা আরও চার হাজার বছর আগে আস্তানা গেড়েছিল। এ ক্ষেত্রে আমরা বলতে পারি বাঙালি জাতির বয়স চার হাজার বছর।

গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশিদ মিলনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD