বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

বাজেটের আগেই এমপিদের করোনা টেস্ট করতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

বাজেট অধিবেশনের আগেই চলতি সংসদের সব সদস্যের করোনা টেস্ট করানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১০ জুন বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে। পরদিন ১১ জুন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ৩০ জুন বাজেট পাশ হবে।

একাধিক সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে এবারের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে। সংসদ সদস্যদের উপস্থিতির বিষয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হবে। এ কারণে অধিবেশন বসার আগেই সংসদ সদস্যদের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব রয়েছে কিনা- তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করা হবে।

জানা গেছে, বাজেট অধিবেশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায় রয়েছে। এবারের অধিবেশনে বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। বাজেটের ওপর আলোচনা ছাড়া অন্য কোনো কার্যক্রম থাকছে না। অধিবেশনে প্রতিদিন সংসদ সদস্যদের উপস্থিতি ৬০ থেকে ৭০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে।

সূত্র জানায়, ৮ থেকে ১০ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ হবে। বাজেটের ওপর আলোচনাও হবে সংক্ষিপ্ত। সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০-১২ ঘণ্টা আলোচনা হতে পারে। ১০ জুন অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। কমিটির প্রধান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ সংশ্লিষ্টরা আলোচনা করে সংসদের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD