শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।

বুধবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সাইদ হাসান, তার স্ত্রী রেখা আক্তার, ১০ বছর বয়সী মেয়ে সাফা ও ৯ বছরের ছেলে সাফিয়ান।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বুধবার ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানাকে অবগত করা হয়েছে।

দগ্ধ সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিন তলা বাড়িটির তৃতীয় তলায় রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD