বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বানারীপাড়ায় অসহায় নারীকে মোবাইল কিনে দিলেন ওসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

বানারীপাড়ায় উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মেয়ের রক্তের ডোনার খুঁজতে গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেরেন নাজমা বেগম নামে এক অসোহায় নারী।

তাকে সিমসহ একটি মোবাইল ফোন কিনে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ।

বুধবার দুপুরে তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা নাজমা বেগমের হাতে সিমসহ মোবাইল ফোনটি তুলে দেন।

এ ব্যাপারে অসহায় নাজমা বেগম জানান, এক সপ্তাহ আগে সিজারিয়ান অপারেশনে তার প্রসূতী মেয়ের একটি বাচ্চা হওয়ার পর মেয়ের রক্তের প্রয়োজন হলে চিকিৎসকরা তাকে জরুরিভিত্তিতে ডোনারদের সাথে যোগাযোগ করতে বলেন।

ওই নারী তার মেয়ের রক্তের জন্য নিজের মোবাইল দিয়ে ডোনারদের সাথে যোগাযোগ রাখেন। এসময় তার মোবাইল ফোনটি হারিয়ে গেলে তিনি অর্থাভাবে নতুন করে আর একটি মোবাইল ফোন কিনতে পাছিলেন না। ফলে অন্যের মোবাইল দিয়ে ডোনারদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন।

মোবাইল ফোনটি উদ্ধার করার জন্য বুধবার দুপুরে থানা পুলিশের সরনাপন্ন হন। এসময় সে বানারীপাড়া থানায় এসে ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদের কাছে তার মোবাইল ফোনটি উদ্ধার করে দেয়ার অনুরোধ জানান।

পুলিশি নিয়ম অনুযায়ী তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে হলে যে সময়ের প্রয়োজন হবে তার সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে গেলে হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের রক্তের প্রয়োজনে ডোনারদের সাথে যোগাযোগ রক্ষাকরা অসম্বভ হয়ে পড়বে।

এসময় ওই পুলিশ অফিসার নাজমার স্বামী ও আত্মীয় স্বজনদের কথা জানতে চাইলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তার অসহায়ত্বের কথা জানতে পেরে মানবিক কারণে ওই পুলিশ অফিসার তাকে সিম কার্ডসহ একটি মোবাইল ফোন কিনে দেয়ার পাশাপাশি তার হারিয়ে যাওয়া ফোনটিও উদ্ধার করে দেয়ার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান, একজন অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়ীত্বের মধ্যে পড়ে। এছাড়া তার মেয়ের রক্তের প্রয়োজন। এক্ষেত্রে ডোনারদের সাথে তার যোগাযোগ রক্ষা করতে হলে মোবাইল ফোনটি জরুরি প্রয়োজন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD