শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বানের পানিতে ভেসে গেছে তাদের ঈদ আনন্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

করিমন নেসা (৫৬) মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। সংসারে পুঙ্গ স্বামী রহমত (৬৭) ও ৪ সন্তান। এবারের বন্যায় বসতঘর বণ্যার পানিতে ভেসে গেছে। ঘর মেরামত জরুরি। আর্থিক সঙ্গতি না থাকায় তা পারছেন না। তারা একটি আশ্রয়কেন্দ্রে থাকছেন

বন্যায় অনেকে তাদের গবাদি পশু হারিয়েছে, যাদের বেশিরভাগই হয় ডুবে গেছে বা পশুখাদ্য সংকটের কারণে অসুস্থ হয়ে মারা গেছে। পানিতে ফসল নষ্ট হওয়ায় অনেক এলাকার কৃষকরা অনাহারে রয়েছেন।

এদিকে, অনেক বন্যা কবলিতরা দাবি করেছেন যে তারা সরকার, এমনকি বেসরকারি সংস্থা থেকেও পর্যাপ্ত ত্রাণ পাননি।

স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু জেলায় পানি কমতে শুরু করলেও এখনও অনেক এলাকার মানুষ পানিবন্দী। অনেক এলাকায় নদীভাঙনে আরও বিপর্যয় সৃষ্টি করেছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চিটুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা জহুরা বেগম বলেন, আমাদের জমি, বাড়িঘর, আসবাবপত্র — সবকিছুই যমুনা গ্রাস করেছে। আমাদের থাকার জায়গা নেই, খাবার নেই। আমরা কিভাবে ঈদ উদযাপন করব?

একই গ্রামের আরেক ভাঙনের শিকার ইনসান আলী বলেন, আমরা কোনো ত্রাণ সহায়তা পাইনি। স্থানীয় প্রতিনিধিরা নৌকায় করে আমাদের এলাকা পরিদর্শন করেছেন কিন্তু আমাদের জন্য কিছুই আনেননি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাদেক আলী বলেন, আমার ফসলের ক্ষতি হয়েছে। আসন্ন ঈদের জন্য যে দুটি গরু লালন-পালন করছি, তার মধ্যে একটি পানিতে ডুবে মারা গেছে এবং অন্যটি পশুখাদ্য সংকটের কারণে অনাহারে রয়েছে। এই বছর আমার মনে ঈদ নেই।

এসএসসি পরীক্ষার্থী রেহানা বেগম জানান, ১৭ জুন তাদের বাড়ি প্লাবিত হওয়ার পর থেকে তার পরিবার স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে চলে যান। সে জানায়
বন্যায় তার সব পাঠ্যপুস্তক ও কাগজপত্র ভেসে গেছে। দুর্ভোগে দিন কাটাচ্ছে তারা। ঈদে তারা বাড়ি ফিরতে পারবে কিনা তাও জানে না।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৭০ বছর বয়সী রহমত উল্লাহ বলেন, এলাকায় বন্যার পানি কমলেও তা ধীর গতিতে হচ্ছে। আমরা জানি না কবে স্বাভাবিক জীবন ফিরে পাবো। ঈদ আমাদের জন্য কোনো আনন্দ বয়ে আনছে না।

সুনামগঞ্জের ছাতক উপজেলার কাওছার আহমেদ বলেন, আমাদের ত্রাণ দরকার। ঈদ উদযাপনের প্রস্তুতির প্রশ্নই আসে না।

কুড়িগ্রাম সদর উপজেলার বন্যার্ত শাহাবুল ইসলাম মাছ ধরে সংসার চালাতেন। তবে বন্যায় তার মাছ ধরার নৌকা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদে আমি আমার বাচ্চাদের জন্য কিছুই কিনতে পারিনি। ঈদে আমরা কিছু খেতে পারব কিনা তাও জানি না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD