বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বান্দরবানের ৩ উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় দশম দফায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন।

সোমবার (৫ ডিসেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। এ সময় সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। প্রথমে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম ও থানচি দুটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে ফের নিষেধাজ্ঞা আরোপ করে। গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। এ ছাড়াও গণবিজ্ঞপ্তি জারি করে গত ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়।

এদিকে গত ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি এই ৩টি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে গত ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ষষ্ঠ দফায় রোয়াংছড়ি, থানচি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। এ ছাড়াও সপ্তম দফায় গত ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রোয়াংছড়ি ও রুমা উপজেলায় নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। পরে অষ্টম দফায় (২০ নভেম্বর) ফের গণবিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা গত ২৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। পরে নবম দফায় গত ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রোয়াংছড়ি ও রুমা উপজেলায় সব দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়।

সর্বশেষ গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় ফের গণবিজ্ঞপ্তি জারি করে ১১ ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করে স্থানীয় প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি, থানচি ও রুমা উপজেলায় সব দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, বান্দরবানের গহীন অরণ্যে সন্ত্রাসীদের ধরতে এখনো যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সব দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জেলার অন্য চারটি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকরা অনায়াসে ভ্রমণ করতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD